মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

মোঃ রাসেল মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আজ ২ জুলাই রোজ শনিবার বেলা ৫ ঘটিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার (সিংগাইর,-হরিরামপুর ও মানিকগঞ্জ সদর আংশিক) নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভাটি সিংগাইর উপজেলার ধল্লা থেকে হরিরামপুর উপজেলার বাল্লা পর্যন্ত গিয়ে ঝিটকা বাজারে গণসংযোগ করছেন।জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জানান,জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

উক্ত পথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ:ডা. মোঃ সাহিদুর রহমান খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, লোকমান হোসেন (আমীর, হরিরামপুর উপজেলা জামায়াত), অ্যাডভোকেট জামাল উদ্দিন (নায়েবে আমীর, সদর উপজেলা), সেকেন্দার আবু জাফর (নায়েবে আমীর, হরিরামপুর জামায়াত), সিংগাইর উপজেলার জামায়াত নেতৃবৃন্দ, হরিরামপুর উপজেলা নেতৃবৃন্দ, হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও বলড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

উপস্থিত বক্তারা জানান,সরকারের সীমাহীন দুর্নীতি,বিচারহীনতা ও জনগণের ওপর দমন,পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১০

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১২

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৩

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৪

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৫

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৭

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৮

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৯

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST