নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক কাউন্সিলরকে মাদকসহ আটক

নিজস্ব প্রতিনিধিঃরাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নগরের তালাইমারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। নগরের কাদিরগঞ্জ এলাকার খয়রাত উন-নবীর ছেলে তিনি।আজ শনিবার র‍্যাব-৫–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।র‍্যাব জানিয়েছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে নগরের তালাইমারী মোড় এলাকায় রেজা উন-নবী আল মামুন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঘটনাস্থলে দ্রুত র‍্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।র‍্যাব বলেছে, নিয়ন্ত্রণ হারিয়ে রেজা উন-নবীর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন।এসময় র‍্যাব আরও জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদক সেবনের অভিযোগ ছিল। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আটটি মামলাও আছে।রাজশাহী র‍্যাব-৫–এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক সাংবাদিকদের বলেন, ওই কাউন্সিলর মাত্রাতিরিক্ত মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা সঠিক সময়ে না পৌঁছালে খারাপ কিছু হতে পারত। র‍্যাব পৌঁছানোর আগে তাঁর গায়ে দু-একজন হাত তুলতে পারে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তিনি আরও বলেন, রেজা উন-নবী মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নগরের মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

২

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৩

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৪

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৫

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৬

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৭

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৮

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১০

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১১

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৩

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৪

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৫

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৬

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৭

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৮

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৯

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST