গোলাপীর হানিট্রাপের ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপীর হানিট্রাপের ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে হত্যা

গাজীপুর প্রতিনিধিঃ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ছয় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে একজনকে র‍্যাব এবং বাকিদের জিএমপি পুলিশ গ্রেপ্তার করেছে। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, দ্রুততম সময়ে আসামিদের সাজা নিশ্চিতে কাজ করবে পুলিশ।

তিনি আরও জানান, সিসিটিভিতে চিহ্নিত সাত আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা থানার কাশিপুর এলাকার শাহ জালাল। এছাড়া সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে— মোঃ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন। এদের তিনজনকেই সিসিটিভির ফুটেজে চিহ্নিত করা গেছে এবং এরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সকালে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী সংবাদ সম্মেলনে জানান, আসামি স্বাধীন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে।

পরে শনিবার দুপুরে শহরের জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জিএমপি কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। তিনি বলেন, গোলাপীর হানিট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলতে আসা বাদশাহ যখন তার সাথে বাকবিতণ্ডায় জড়ান, সেই দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলে গ্রেপ্তারকৃত আসামিরা তা দেখে ফেলে। ভিডিও ডিলিট না করলে আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে।

জিএমপি কমিশনার আরও জানান, পিএম রিপোর্ট পেলেই ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। তাদের সর্বোচ্চ বিচার ও দ্রুত সময়ের সাজা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সাজার সংস্কৃতি নিশ্চিত করা গেলে অপরাধ দমন করা যাবে। একজন ছাড়া বাকি সব আসামি গ্রেপ্তার হয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা আদালতে যদি নাও স্বীকার করে, তবে তাদের এভিডেন্সই তাদের অপরাধ প্রমাণ করবে।

যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান জিএমপি কমিশনার। হঠাৎ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, এমন সাংবাদিকদের প্রশ্নে পুলিশ কমিশনার বলেন, ৫ আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে অপরাধ বেড়ে যায়। এটা জননিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেন, ‘আগের রেজিম’ এই জেলায় শক্তিশালী। সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে। সেটিও নজরদারি করা হচ্ছে। এই নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধে মনোযোগ নষ্ট হচ্ছে। তবে মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে জিএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST