নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে ডাকাতের হামলায় এক ব্যক্তি নিহত, চারটি গরু লুট

সিংগাইর প্রতিনিধি,মানিকগঞ্জঃমানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে মহর উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে।আজ সোমবার সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিনের মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত মহর উদ্দিন উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামের মৃত৪ শফি উদ্দিনের ছেলে।সিঙ্গাইর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাক নিয়ে ১০ থেকে ১২ জন ডাকাত তালেবপুর গ্রামে মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে মহর উদ্দিন বাধা দেন। তখন তাঁকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি৪ কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর ডাকাত দল ট্রাকে করে চারটি গরু নিয়ে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজমের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, বাড়ি থেকে গরু চুরি করে যাওয়ার সময় বাড়ির মালিক দেখে ফেলেন। এ সময় হামলায় ওই ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST