নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের বৈধতা চেয়ে কর্মসূচি: দুই সংগঠক গ্রেপ্তার

লাকী আক্তার,সিলেটঃ সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা। সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচলে বৈধতা চেয়ে মিছিল-সমাবেশ করার এক ঘণ্টার মধ্যেই প্রধান দুই সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসদ সিলেটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফর এবং বাসদ সিলেটের সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। তাঁদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে আন্দোলন পরিচালিত হয়ে আসছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাটারিচালিত রিক্সা চলাচলে বৈধতা চেয়ে গত বুধ ও বৃহস্পতিবার সিলেট নগরে চালকেরা কর্মসূচি করেছেন। এসব কর্মসূচি থেকে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাস ভাঙচুরসহ সহিংসতা হয়। এ ঘটনায় দায়ের হওয়া দুটো মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিক্সার চালক-মালিকদের সহিংসতার ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন। এসব মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন। পুলিশ তদন্তকালে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেছে। এর আগে দুপুর ১২টার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে অভিন্ন ও সমন্বিত নীতিমালা চুড়ান্ত করে ব্যাটারিচালিত যানের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে মিছিল হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিল শেষ হয় নগরের চৌহাট্টা এলাকায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বেলা দেড়টার দিকে কর্মসূচি শেষ হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনলে ৫০ ভাগ সমস্যা শুরুতেই দূর হয়ে যাবে। কর্মসূচি শেষে বেলা সোয়া দুইটার দিকে প্রণব জ্যোতি পাল গণমাধ্যমকে বলেছিলেন, গত বুধ ও বৃহস্পতিবার তাঁদের কোনো কর্মসূচি ছিল না। এ বিষয়ে তাঁরা অবগত নন। তবে তাঁরা জেনেছেন, ওই দুই দিন সিলেট ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি হয়েছে। এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ হয়। ব্যাটারিচালিত রিক্সার চলাচল বন্ধ এবং গত বুধ ও বৃহস্পতিবার এসব যানের চালকদের দ্বারা সিএনজি অটোরিক্সা, ট্রাক, লেগুনার ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে হামলাকারী এবং তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ দাবি জানানোর তিন ঘণ্টার মধ্যেই প্রধান দুই সংগঠককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২২ সেপ্টেম্বর থেকে মহানগর পুলিশের উদ্যোগে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এতে কয়েক শতাধিক অবৈধ যানবাহন আটকের পাশাপাশি মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত বুধবার নগরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সার চার্জিং পয়েন্টেও অভিযান চালিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার দুপুরে সিলেট ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে নগরে বিক্ষোভ করেন কয়েক শ চালক। বিক্ষোভের এক পর্যায়ে কয়েকটি সিএনজি অটোরিক্সাসহ যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত যানের চালকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে রাস্তায় তাঁদের যান চলাচলে বৈধতার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST