নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ 

জামালপুর থেকে রমজান আলীঃজামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।এনিয়ে রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটি  উদ্যোগ নিয়েছে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং কমিটির দায়িত্বশীলদের প্রাণ নাশের হুমকি ও লুটপাটের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় কুচক্রী মহল।তিনি বলেন,আজ গভীর উদ্বেগ ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এলাকার একটি মানবিক উদ্যোগকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইসলামপুরবাসীর সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার আরও বলেন,তারেক রহমানের আদর্শ ও অনুপ্রেরণায়, ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া তার নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মূল লক্ষ্য হলো এলাকার গরিব,অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোসহ তাদের জন্য বিনামূল্যে মূল্যে চাল,আটা,তেল, ডাল, লবণ এবং নিত্যপ্রযোজনীয় পণ্য সরবরাহ করা।শাহজালাল সরকার বলেন,আমরা বিশ্বাস করি “ধানের শীষ মানে উন্নয়নের প্রতীক,জনতার আশা।” এই বিশ্বাস থেকেই আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি এবং ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে,আমাদের এই মানবিক ও রাজনৈতিকভাবে ইতিবাচক উদ্যোগকে কিছু উচ্চকণ্ঠ,স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধু আমাদের কর্মকাণ্ডে বাধা দিয়েই থেমে থাকেনি,আমাকে ব্যক্তিগতভাবে জীবননাশের হুমকি দিয়েছে এবং আমাদের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে আমাদের ফ্যামিলি কার্ডের জন্য যেখান থেকে পণ্য সংগ্রহ করেছি সেই ব্যবসায়ীদের কেউ হুমকি দিয়েছে ও তাদের দোকান থেকে পণ্য লুটপাট চেষ্টা করেছে।শাহজালাল সরকার আরও বলেন,আমি স্পষ্টভাবে জানাতে চাই ইসলামপুরের মানুষের অধিকার,উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। এই সেবামূলক উদ্যোগকে কোনো ভয়ভীতি, হুমকি বা লুটপাট আমাদেরকে থামাতে পারবে না।শাহজালাল সরকার সবশেষে বলেন,আমি প্রশাসনের প্রতি আহ্বান,যারা উন্নয়নমূলক এই প্রকল্পে বাধা সৃষ্টি করছে,তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমাকে ও ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এছাড়া আমি ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ,আসুন সবাই মিলে বলি ধানের শীষ উন্নয়নের প্রতীক,তারেক রহমানের নেতৃত্বেই জনগণের মুক্তি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১০

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১১

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৩

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৭

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৮

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by BD IT HOST