শেষ ম্যাচে ১৭৯ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে ১৭৯ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ

বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারালো বাংলাদেশ
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। ১৭৯ রানের বড় জয়ে ম্যাচের সঙ্গে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।

বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তাতে ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে, বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছিল ক্যারিবিয়ানরা। স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শাই হোপের দল। সেই দুটিই নেন রিশাদ হোসেন। তখন দলের রান ৬৩।

টি-টোয়েন্টির যুগে ১০০০ উইকেট শিকারি এক বোলারটি-টোয়েন্টির যুগে ১০০০ উইকেট শিকারি এক বোলার
৮২ রানে ৮ উইকেট হারিয়ায় ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান রিশাদ। যা সিরিজে রিশাদের ১২তম উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।

এরপর বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। আকিল হোসেনের ২৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST