মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ মে ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

স্পোর্টস ডেস্কঃ

ঢাকার মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ। শেষ বিকেলে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে বাংলাদেশ। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের বোলিংয়ে বাংলাদেশ পায় ১০৪ রানের ঐতিহাসিক জয়। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।

২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শেষ বিকেলে সেই উত্তেজনার জবাব দিতে শুরু করেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে নাহিদ রানা ছিলেন বিধ্বংসী। তার গতিময় বোলিংয়ে একে একে ফেরেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এরপর নোমান আলি ও শাহিন শাহ আফ্রিদিকেও আউট করে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ করেন তিনি।

পঞ্চম দিনের চা-বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৬ রান। হাতে ছিল ৭ উইকেট, ফলে অনেকেই ধরে নিয়েছিল ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু শেষ সেশনে পুরো ম্যাচের রঙ বদলে যায়।

শেষ সেশনে পাকিস্তানের দরকার ছিল ১৫২ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। এই লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে যায়। নাহিদ রানা একাই নেন ৪ উইকেট, আর বাকি ৩টি ভাগ করেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।সেশনের শুরুতেই তাইজুল ইসলাম আবদুল্লাহ ফজলকে (৬৬) এলবিডব্লিউ করেন। এরপর তাসকিন আহমেদের বলে সালমান আগা (২৬) ক্যাচ দেন। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ৩১ রানের প্রতিরোধ গড়েন। কিন্তু ৪৪ ও ৪৬তম ওভারে মাত্র ১ রানের ব্যবধানে এই দুই অভিজ্ঞ ব্যাটারকে ফিরিয়ে দেন নাহিদ রানা। ১৫২ ও ১৫৩ রানে তাদের বিদায়ে পাকিস্তানের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

এরপর ১৫৪ রানে হাসান আলিকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। নোমান আলিকেও আউট করেন নাহিদ রানা। শেষ উইকেট হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাচ বানিয়ে ম্যাচ শেষ করেন তিনি।এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয় এবং ২৭ রানের লিড পায় বাংলাদেশ।শেষ পর্যন্ত মিরপুরে ইতিহাস গড়ে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে তুলে নেয় ১০৪ রানের স্মরণীয় জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST