কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৪ ডিসেম্বর ২০২২, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।আহত হয়েছেন একজন।

 

নিহত মোঃ আব্দুল হান্নান (৪৫) কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। নিহত অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই।

 

শনিবার ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ একটি বাসনিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীসহ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে।এতে অটোরিকশা চালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাড়িয়ে থাকা এক ব্যাক্তি ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে বাসের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটিকে সদর থানায় নিয়ে আসে। বাস চালক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।

 

কুড়িগ্রাম সদর থানার এ এসআই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST