ব্রাহ্মণবাড়িয়া ফার্মেসিতে এসে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার ১ম স্ত্রীর হুমকি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া ফার্মেসিতে এসে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার ১ম স্ত্রীর হুমকি

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বেশ কিছু রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এরই মাঝে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি এতদিন গোপন ছিল।

সম্প্রতি যুবলীগ নেতা আবু কাউসারের দ্বিতীয় স্ত্রী সন্তান জন্ম দেন। এরপর কাউসারের দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান প্রথম স্ত্রী লিজা আক্তার। দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে আসছেন লিজা আক্তার। একপর্যায়ে জানতে পারেন দ্বিতীয় স্ত্রীর ভাই শহরের কুমারশীল মোড়ে অবস্থিত মিনহাজ ফার্মেসিতে চাকরি করে।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে খোঁজ করতে আসেন লিজা আক্তার। তাকে না পেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানে থাকা অন্যান্য স্টাফদের হত্যার হুমকি দেন তিনি।
মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, ‘যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং আমার স্টাফকে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে যোগাযোগের চেষ্টা করেও যুবলীগ নেতার স্ত্রী অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ট্রেনিংয়ে এসে পড়েছি। আগামীকাল গিয়ে ঘটনার তদন্ত করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST