নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাসে ১৪ লাখ টাকা বাসা ভাড়া দেন মাধুরী

বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া ফ্ল্যাটে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। চলতি বছরের শুরুর থেকে স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসাতেই থাকছেন তারা। ৫ হাজার ৫০০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাটে প্রতি মাসে ভাড়া গুনতে হয় ১২ লাখ ৫০ হাজার রুপি। যা বাংলাদেশি টাকার হিসেবে ১৪ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা। ভাড়া ফ্ল্যাট এবার ছাড়ছেন মাধুরী। কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট। ব্যয়বহুল নতুন এই ফ্ল্যাট মুম্বাইয়ের লোয়ার পারলেতে অবস্থিত। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা) ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়। মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ফ্ল্যাট থেকে আরব সাগরের দর্শনীয় দৃশ্য দেখা যায়। ফ্ল্যাটটির আয়তন ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফুট। ভবনটির ৫৩ তলায় অবস্থিত মাধুরীর এ ফ্ল্যাট। মাধুরী ৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। বলিউডে যে হাতেগোনা কয়েকজন অভিনেত্রী নিজেদের একটা প্রবাদের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন তাদের মধ্যে অবশ্যই একজন মাধুরী দীক্ষিত। যার অভিনয়, নাচ সবই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজও মাধুরীর হাসিতে সেই যাদুর ঝলক স্পষ্ট। সর্বশেষ ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গেছে মাধুরীকে। বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১০

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১১

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১২

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৩

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৪

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৫

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৭

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৮

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৯

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

২০

Design & Developed by BD IT HOST