যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জেলায় অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ বলেন, “যেখানে আমার পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও স্পষ্ট করে জানান, প্রশাসন কারও প্রতি পক্ষপাত করবে না এবং অপরাধীদের জন্য ব্রাহ্মণবাড়িয়া কোনোভাবেই নিরাপদ আশ্রয় হবে না।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তিপ্রিয়। কিন্তু কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জেলার ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এসব পরিস্থিতি পরিবর্তনে পুলিশকে আরও সক্রিয়, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, যানজটসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দমন করা হবে বলে আশ্বাস দেন নবাগত এসপি।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “অপরাধমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে পুলিশের পাশাপাশি আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম যদি সত্য তুলে ধরে, তাহলে অপরাধীরা আর লুকিয়ে থাকার সুযোগ পাবে না।” তিনি গণমাধ্যমের সাথে সমন্বিতভাবে কাজ করে জেলা জুড়ে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

এসময় উপস্থিত সাংবাদিকরাও পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সমস্যা, অপরাধ প্রবণতা, জনসুরক্ষা ও সমাধানের বিষয় তুলে ধরেন। এসব প্রশ্নের জবাবে এসপি খোলামেলা বক্তব্য দেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

নবাগত পুলিশ সুপার বলেন, তিনি চান পুলিশ ও সাধারণ জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক। জনগণ যেন ভয় বা সংকোচ না করে যেকোনো সমস্যা বা অভিযোগ পুলিশকে জানাতে পারে। এজন্য থানাগুলোর সেবার মান উন্নয়ন, বিট পুলিশিং জোরদার করা এবং কমিউনিটি পুলিশিং শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফের বক্তব্যে স্পষ্ট হয় যে, তার লক্ষ্য শুধু অপরাধ দমন নয়; বরং একটি শান্ত, নিরাপদ, বসবাসযোগ্য এবং উন্নয়নবান্ধব ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা। তার এই ঘোষণা জেলায় নতুন আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মধ্যে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST