নিউজ এডিটর
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে চোরাই কাঠসহ ট্রাক আটক

মোঃ আশরাফুল ইসলাম , ষ্টাফ রিপোর্টারঃ ​টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিটের আওতাধীন সাতকুয়া এলাকা থেকে সামাজিক বনায়নের সরকারী আকাশমণি গাছ কেটে পাচারের সময় একটি লোবেট গাড়ি ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঝড়কা বিটের আওতাধীন সাতকুয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে দুর্বৃত্তরা সামাজিক বনায়নের প্লট থেকে প্রায় ৩৪টি আকাশমণি গাছের গুড়ি কেটে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬৭৮) নম্বর ধারী একটি লোবেট গাড়িতে তুলেছে। এ সময়ে বনবিভাগের পক্ষ থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যান বনদস্যুরা। পরে ​বনদস্যূদের ফেলে যাওয়া গাছসহ লোবেট গাড়ি জব্দ করা হয়। বনদস্যূরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করতে সক্ষম হই। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ​বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST