নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কথিত ‘জুলাই যোদ্ধা’ সুরভীকে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে আটক

গাজীপুর প্রতিনিধিঃ চাঁদাবাজী , ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত কথিত ‘জুলাইযোদ্ধা’পরিচয় দানকারী তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।এই চক্রের অন্যতম মূল হোতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর নাম উঠে আসে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি গত কয়েক মাসে ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশী হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে বিপুল অর্থ দাবি করে আসছিল চক্রটি। গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ভিডিও এবং বিতর্কিত কিছু ‘লাইভ’ প্রোগ্রামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সুরভী’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের এই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে তাদের ব্যক্তিগত তথ্য বা মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST