নিউজ এডিটর
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ- ৩ আসনে মনোনয়ন কিনলেন জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু

মোঃ রবিন হুসেন,সাটুরিয়া থেকেঃ আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা জাসদের নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানার নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন মোঃ শাহজাহান আলী (সাজু)। এসময় মনোনয়ন পএ কেনার পর স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনতার কাতারে এসে রাজনীতি করব,শোষন নয়, দখল নয় উল্লেখ করে সাজু বলেন, আমি যেখানে যাচ্ছি ভাল সারা পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ । কারন বিগত দেড় বছরে বড় দুটি প্রধান দলের নেতাকর্মীদের অনিয়মের কারনে ঐ দল দুটি থেকে সাধারন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি এসময় আরও বলেন,আমি সবসময়ই আমার অবস্থান থেকে মানুষের সেবা করেছি সততা ও ন্যায় ভাবে মানুষের সাথে চলেছি কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি যা সাটুরিয়া ও মানিকগঞ্জবাসী জানে।আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে মটর গাড়ী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগনকে সেবা করার সুযোগ দিবেন। এর আগে বিগত ২৪ জুলাই আন্দোলনের পূর্বে সাটুরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে মোঃ শাহজাহান আলী (সাজু) চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান সরকার উপজেলা পরিষদের নির্বাচিতদের অব্যাহতি দেন। এছাড়াও তিনি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করে আলোচনায় আসেন। মোঃ শাহজাহান আলী (সাজু) অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন ছাএ জীবনে বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ শাখার ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার বন্যার্ঢ রাজনৈতিক জীবনে অন্যায়ের সাথে আপোষহীন ছিলেন পরে শাহজাহান আলী (সাজু) বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন এবং মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাসদের মটরগাড়ি প্রতীকে সাটুরিয়া- মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST