মাদক সিন্ডিকেটের মুল হোতা শশীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক সিন্ডিকেটের মুল হোতা শশীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তঘেঁষা আখাউড়া অঞ্চলে গড়ে ওঠা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট এবং এর হোতা ‘শশী’ নামক এক তরুণীর প্রকাশ্যে মাদক সেবন ও প্রচারের ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেন্সিডিলের মতো ভয়াবহ মাদককে প্রমোট করার ভিডিও ছড়িয়ে পড়ার পর ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল ও মাদকবিরোধী সংগঠনগুলো।

​ বিশেষ অনুসন্ধানে জানা গেছে, বিতর্কিত এই তরুণী শশী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। তিনি নিজেকে বিভিন্ন প্ল্যাটফর্মে ‘পুবের মেয়ে’ হিসেবে পরিচয় দেন।স্থানীয় আঞ্চলিক ভাষায় সীমান্তবর্তী আখাউড়াকে ‘পুবে’ বা ‘ফুব্বা’ বলা হয়।

ভারত সীমান্ত সংলগ্ন এই এলাকাটি চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ মাদক দেশে অনুপ্রবেশ করছে।

​অভিযোগ উঠেছে, শশী কেবল মাদক সেবনই করছেন না, বরং ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এই বিষাক্ত সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে ‘গ্ল্যামারাইজড’ বা আকর্ষণীয় করে তুলছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানান একজন বিজ্ঞ আইনজীবী।

​এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে জেলার দুটি প্রভাবশালী সামাজিক সংগঠন—ব্রাহ্মণবাড়িয়া হেল্প লাইন এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের এই প্রকাশ্য প্রচার তরুণ মেধাবী সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা অচিরেই মানববন্ধন এবং বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সামাজিক ও মাদকবিরোধী ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন এর হুশিয়ারী দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয় যে খুব শিগগিরই একটি মানববন্ধন করতে যাচ্ছেন

এবং এই মাদকের বেপারে কোনোও ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়। এই সংগঠন এর পক্ষ থেকে অচিরেই প্রশাসন এর কাছে অভিযোগ করতে যাচ্ছে। আন্দোলনের পরবর্তীতে তারা বিশাল এক আন্দোলন এর কথা ভাবছে যদি প্রশাসন তার বিরুদ্ধে কোনোও আইনী বেবস্থা না নেয়।

​এসময় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর মুখপাত্র আরিফ বিল্লাহ আজিজি এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন-“আমাদের এই পবিত্র মাটিকে আমরা মাদকের স্বর্গরাজ্য হতে দেবা না। যারা আড়ালে থেকে বা প্রকাশ্যে মাদককে প্রমোট করছে, তারা সমাজের শত্রু। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনতাকে নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

​মাদক প্রমোট করলে আইনের যে ধারায় শাস্তি হতে পারে
​আইনজীবীদের মতে, মাদক সেবন, বহন বা এর প্রচারণা চালানো বাংলাদেশের প্রচলিত আইনে কঠোর দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং পেনাল কোড (দণ্ডবিধি), ১৮৬০ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮): এই আইনের ৩৬(১) সারণি অনুযায়ী, ফেন্সিডিল বা নিষিদ্ধ মাদক বহন, মজুত ও বিপণনের জন্য অপরাধের মাত্রা ভেদে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে মাদকের প্রচার করা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায়ও পড়ে।পেনাল কোড ধারা ২৬৮ ও ২৯০: জনবিরক্তি ও সমাজের ক্ষতিসাধন করার অপরাধে শাস্তির বিধান রয়েছে।

​পেনাল কোড ধারা ১০৯ (প্ররোচনা) যদি কেউ অন্যকে মাদক সেবনে প্ররোচিত বা উৎসাহিত করে (যেমনটি শশী ভিডিওর মাধ্যমে করছেন), তবে তিনি মূল অপরাধীর সমান বা আনুপাতিক হারে দণ্ডিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST