নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের তিন আসনে ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেন 

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।মানিকগঞ্জ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) – ১ আসনে বিভিন্ন দলের যে সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোঃ হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাশ, মোঃ আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র) জনতা দলের মনোনিত প্রার্থী মোঃ শাহজাহান খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলমসহ মোট ৯ জন প্রার্থী মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।মানিকগঞ্জ (সিংগাইর – হরিরামপুর)- ২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মাঈনুল ইসলাম খান শান্ত,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান,খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান নোমান(স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হক মোল্লা(স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রাথী মোহাম্মদ আলীসহ মোট ৬ জন মনোনয়ন পএ দাখিল করেছেন।মানিকগঞ্জ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়)  – ৩ আসনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা,গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও. মুহাঃ দেলওয়ার হোসাইন ,জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (স্বতন্ত্র ), প্রবাসী রফিকুল ইসলাম (স্বতন্ত্র) , বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর,এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র ),জাতীয় পার্টি (জেপি) মনোনীনত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।এসময় জেলা রির্টানিং অফিসের সুএে জানা যায় মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩২ জন মনোনয়ন কিনেছিলেন আর শেষ দিনে ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST