অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটলে বা ভরাট করলে দুই বছরের কারাদণ্ড - ভূমি মন্ত্রণালয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটলে বা ভরাট করলে দুই বছরের কারাদণ্ড – ভূমি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে কৃষিজমির উপরি-স্তরের মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার অসাধু তৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদি জমির মাটি কাটলে বা ভরাট করলে অভিযুক্তকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে।

গত বুধবার (৭ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাবেরা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব বিভাগীয় কমিশনার ও মাঠ প্রশাসনকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের অনুমতি না নিয়ে জমির উপরি-স্তর কর্তন বা খনন করছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, যা জাতীয় কৃষিজ উৎপাদনে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলবে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত না করে রাতের আঁধারে কিছু অসাধু ব্যক্তি সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন জমির উপরি-স্তর কর্তন/খনন করছে। উপরি-স্তর কর্তনের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, যা কৃষিজ উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এর ১৩ ধারায় মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ড সম্পর্কে নিম্নরূপভাবে বলা আছে।

‘যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করেন অথবা জমির রেকর্ডিও মালিকের বিনা অনুমতিতে জমি বালু/মাটি দ্বারা ভরাট করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।’

বর্ণিতাবস্থায়, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এর ১৩ ধারা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন), ভূমি মন্ত্রণালয়সহ বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১০

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১১

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৩

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৪

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৭

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৮

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

১৯

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

২০

Design & Developed by BD IT HOST