নিউজ এডিটর
১১ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি

বিশেষ প্রতিনিধি : সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু, নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল হোসেন, সবুজ বেপারী, মোহাম্মদ কামরুল ইসলাম, আব্দু্ল্লাহ আল নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের স্বাধীন কণ্ঠস্বরকে সবসময় সম্মান করেছেন। তাঁদের আদর্শ ও দর্শন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।” তিনি আরও বলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ভবিষ্যতেও মুক্ত গণমাধ্যম, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১০

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১২

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৪

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৬

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৭

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৮

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৯

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

২০

Design & Developed by BD IT HOST