কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

মো: নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাতে আসামী হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাগারে আটক থাকা ৭ জনকে আসামি করা হয়েছে।আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।

মামলাতে উল্লেখ করা হয়েছে, কারাগারে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও কারারক্ষীদের বিভ্রান্ত করে আসামি হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে উপস্থাপন করে। এ সময় তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে বলে দাবি করে এবং অন্যান্য আসামিরা তার পরিচয় নিশ্চিত করে স্বাক্ষ্য প্রদান করে। পরবর্তীতে কারাগারে আটক থাকা ২ থেকে ৭ নম্বর আসামিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অনৈতিক লাভের আশায় পরস্পর যোগসাজশ ও পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা আসামি হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পলাতক দিদারকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST