চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুন ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বেঁধে রাখা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে হরিণটি উদ্ধার করা হয়।

এসময় কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। এখানে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করে। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে, ভোলারজুম গ্রামের একটি বাড়িতে হরিণটি আটকে রাখা হয়েছে। উদ্ধারের পরপরই হরিণটিকে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক আচরণে ফিরে এলে হরিণটিকে আবার তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আবদুল জাহির মিয়া বলেন, ‘আহত বা আটকে পড়া প্রাণীর ক্ষেত্রে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা না করে অভিজ্ঞ বনকর্মীদের হাতে তুলে দেওয়াই নিরাপদ।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘বন্যপ্রাণী আটক, শিকার বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বন বিভাগ জানিয়েছে, হরিণটির বিরুদ্ধে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১০

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১২

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৩

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৪

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৫

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৬

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৭

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৯

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

২০

Design & Developed by BD IT HOST