ভোলায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন এলাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে কৃষক-কৃষাণিরা গম কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন মাঠে গাছসহ গমের শিষ পেকে সোনালি রঙ ধারণ করেছে।

মাঠ যেন সোনালি আভায় ছেয়ে গেছে, চারপাশে চোখ জুড়ানো সেই দৃশ্য মেতে উঠেছে ফসলের মাঠে। প্রকৃতি যেন হলুদ-সোনালি রঙে সাজিয়ে তুলেছে প্রতিটি মাঠ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২১০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে, যেখানে পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২০০ হেক্টর। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে ১০% বেশি জমিতে গম চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গমের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এছাড়া বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আনন্দিত।

মাঠে গম কাটা, শিষ থেকে গম ছাড়ানো ও অন্যান্য কাজ নিয়ে কৃষকরা দিনরাত ব্যস্ত। বোরহানউদ্দিন ইউনিয়নের আনোয়ারসহ কয়েকজন স্থানীয় কৃষক জানান, “গত কয়েক বছরে গম চাষ কমে গেছে। মূলত লাভ কম, শ্রমিক সংকট, মাড়াইয়ের সমস্যা, বৈরী আবহাওয়া এবং ভালো মানের বীজের অভাবই চাষ কমানোর মূল কারণ। তবে এবার ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি।”

বর্তমান বাজারে প্রতি মণ গম পাইকারি বাজারে ১,৩৯০–১,৪০০ টাকা, আর খুচরা বাজারে ১,৪৫০–১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে এ বছর গম চাষে কৃষকেরা সামান্য বেশি লাভের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “এ মৌসুমে উপজেলার ৩০৯ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। কৃষকরা উন্নত জাতের উচ্চফলনশীল বীজ ব্যবহার করেছেন, ফলে ফলনও ভালো হয়েছে। ভালো ফলন এবং বাজারদরের অনুকূলে আগামী বছর গমের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST