নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী সাংবাদিক সুমনের মায়ের মৃত্যু, বিএমএসএস’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টারঃশ্রীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মাস্টারের সহধর্মিনী ও ইতালি প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মা জোসনা বেগম আজ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম,পিজি হাসপাতাল ও পপুলার হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন।এ সময় তার একমাত্র ছেলে ইতালি প্রবাসী জাকির হোসেন সুমন দীর্ঘ এক মাস মায়ের সাথেই হাসপাতালে কাটিয়েছেন । গত ২২ শে ফেব্রুয়ারি চিকিৎসকগন শেষ চিকিৎসা ও সময়সীমা বেঁধে দিয়ে হাসপাতাল থেকে রোগীকে রিলিজ দিয়ে দেন । ঐদিন সুমন ও তার নিকট আত্মীয়রা রোগীকে গ্রামের বাড়ি পশ্চিম বেজগাওয়ে নিয়ে আসেন । এদিকে যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমনের ইতালির একটি হাসপাতালে ২৭ ফেব্রুয়ারি গলায় অপারেশনের দিন তারিখ থাকার কারণে, তিনি ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন । তার যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রুগির অবস্থা আশঙ্কাজনক হলে রাতে চিকিৎসক অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন । কিন্তু সকাল আটটায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে ও অসুস্থ স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণ গ্রাহী রেখে গেছেন ।পরে আজ বিকেল সাড়ে তিনটায় এম রহমান কমপ্লেক্সের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে মাসুরগাও বেজগাওয়ের যৌথ কবরস্থানে সমাহিত করা হয়েছে।প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ ও মহাসচিব মোঃ সগীর আহামেদ গভীর শোক প্রকাশ করেছেন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষে, এক শোক বার্তায় বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST