নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জে নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।শনিবার (২৮ মার্চ) দুপুরে বিপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা সে পেশায় একজন অটোচালক ছিলেন। গত ২৪ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি অটেচালক রফিক পরেরদিন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।পিবিআইয়ের সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁছবাড়ইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী থেকে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে এবং ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার ধামরাই থেকে রিপন নামের এক জনকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, নিহত রফিক আমাদের বন্ধু আমাদের নেশার টাকার জোগাড় করার জন্য আমরা রফিকের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী রফিককে নদীর পাড়ে নিয়ে যাই, সেখানে রফিকের গলাকেটে তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে আসি।পিবিআই গ্রেফতার আসামিদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি জব্দ করেছে।এসময় পিবিআই পুলিশ সুপার জয়ীতা শিল্পী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেছেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST