সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণের পর এটিই দেশের উত্তর-পূর্বাঞ্চলী এই জনপদে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। “সিলেটের জামাতা” হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা।

আজ সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে। এরপর তিনি হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন।

বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাটে সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় তিনি দক্ষিণ সুরমা ও তৎসংলগ্ন এলাকার জন্য গুরুত্বপূর্ণ ‘বাসিয়া খাল’ পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন। এই প্রকল্পগুলো সিলেটের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। ছোট শিশুদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ইভেন্টে তাঁর উপস্থিতি স্থানীয় শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।রাজনৈতিক ও পারিবারিক আবহ:বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে একটি বিশেষ মতবিনিময় সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এবারের সফরে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। ডা. জুবাইদার পৈতৃক নিবাস সিলেটের দক্ষিণ সুরমায় হওয়ায় এই সফরটি রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি পারিবারিকভাবেও বিশেষ তাৎপর্য বহন করছে।প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সিলেটের গুরুত্বপূর্ণ সড়কগুলো তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শহরজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১০

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১১

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১২

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৩

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৫

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৬

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৭

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৮

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

২০

Design & Developed by BD IT HOST