ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহে আজ (১০ মে) সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ, ভেন্যু, ফিক্সচার নির্ধারণসহ টুর্নামেন্টের প্রস্তুতি সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৬-১৯ মে পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বালক ও বালিকা পর্বের জন্য পৃথকভাবে সার্কিট হাউজ মাঠ ও মহিলা ক্রীড়া সংস্থার মাঠকে নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে ২০২৫ সালের বালক পর্বের চ্যাম্পিয়ন ত্রিশাল উপজেলা, রানারআপ হালুয়াঘাট উপজেলা, বালিকা পর্বের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা, রানারআপ ধোবাউড়া উপজেলা এবং বাকি ১১টি উপজেলার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১টি উপজেলা সরাসরি টুর্নামেন্টের ২য় রাউন্ডে খেলবে। অবশিষ্ট ১০টি উপজেলার মধ্যে লটারির মাধ্যমে ফিক্সচার নির্ধারণের মধ্য দিয়ে দলগুলোর মধ্যে প্রথম পর্বের (১ম রাউন্ড) খেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে মেডিকেল টিম, মাইক, খেলোয়ারদের সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়। উচ্চতা ও বয়স নির্ধারণসহ খেলোয়ার বাছাইয়ের ক্ষেত্রে যেন যথাযথ পদ্ধতি ও সতর্কতা অবলম্বন করা হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক খেলোয়াড়দের উৎসাহিত করতে ইউএনওসহ আঞ্চলিক টিমের ব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে সভাপতি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলে আয়োজকদের জানান।

প্রস্তুতিমূলক সভায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১০

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১১

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১২

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

১৪

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৫

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১৯

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST