রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আরিফুল ইসলাম, রাজশাহী:
১২ মে ২০২৬ (মঙ্গলবার) সকালে রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল নার্সিং কলেজের এমডি রজব আলী খন্দকার, অধ্যক্ষ মোসা: ফেরদৌস আরা বেগম এবং পরিচালক কামরুন নাহার ডায়না। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এডভোকেট মো: আরমান আলী বলেন, “নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শক্তি। একজন রোগীর সুস্থতা ও মানসিক সাহস জোগাতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও ক্ষমতায়িত নার্স তৈরি করার বিকল্প নেই। গ্লোবাল নার্সিং কলেজ সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরিতে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথিদের বক্তব্যে নার্সদের পেশাগত দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে নার্সদের আধুনিক প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১০

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১১

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১২

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৩

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৪

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৫

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৬

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৮

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৯

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

২০

Design & Developed by BD IT HOST