মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ মে ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৪ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নতুন শনাক্তদের মধ্যে ২৫ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৮৬ জন।

উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদর, সিংগাইর, সাটুরিয়া, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় গত এক দিনে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে জেলা সদর ও বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ স্পষ্ট। বিশেষ করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেলা হাসপাতালে অধিকাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST