মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে ছাত্র-শ্রমিক-জনতার বিক্ষোভ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মে ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে ছাত্র-শ্রমিক-জনতার বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি :মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত গোপন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পাদিত ৩২ পৃষ্ঠার এই গোপন বাণিজ্য চুক্তি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। এই চুক্তির আড়ালে দেশে ইসলামে নিষিদ্ধ শুকরের গোশত এবং ক্ষতিকর রাসায়নিকযুক্ত বিষাক্ত খাদ্যসামগ্রী আমদানির ষড়যন্ত্র চলছে। বক্তারা দাবি করেন, মার্কিন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই চুক্তিকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছে। তাছাড়া, গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, গত ৪ মাসে আমেরিকা থেকে দেশের আমদানি দ্বিগুণ বাড়লেও দেশীয় পণ্য রপ্তানি হ্রাস পেয়েছে মাত্র ৩ শতাংশ। ফলে এই চুক্তি দেশের অর্থনীতির জন্যও বড় বিপর্যয় ডেকে আনবে।

সমাবেশ থেকে এই দেশবিরোধী ও আত্মঘাতী চুক্তি অবিলম্বে বাতিলের জোর দাবি জানানো হয়। অন্যথায় জাতীয় স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। একই সাথে, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চলমান অমানবিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়।

বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ করা হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা, দেশের নতুন প্রজন্মের জাতীয় নিরাপত্তা জোরদার করা, বিষাক্ত খাদ্য আমদানি বন্ধ করা এবং দেশের প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বাধ্যতামূলকভাবে গরুর মাংস রাখার ব্যবস্থা করা। এ সময় প্রতিকি চুক্তিতে তারা আগুন ধরিয়ে দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ সুজন আলী। সঞ্চালক মুহাম্মদ মুশফিক আরেফীন সবুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১০

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১১

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১২

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৩

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৪

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৫

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৬

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৭

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৮

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৯

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

২০

Design & Developed by BD IT HOST