নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, সিলেট:সিলেট জেলা ও মহানগরী এলাকায় একের পর এক নৃশংস হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো মারাত্মক অপরাধের ঘটনা বেড়েই চলেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লোহার খুন্তির আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৭) নামের এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন।শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত মোহনার ৪ বছর বয়সী ‘আবির আহমদ’ নামের একটি পুত্র সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বামী জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) সাথে স্ত্রী মোহনার তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছদরুল চরম উত্তেজিত হয়ে ঘরে থাকা লোহার ভারী খুন্তি দিয়ে মোহনার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘাতক স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যায়।খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় পুলিশ জানিয়েছে ,অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম ছদরুলকে গ্রেফতার করতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার ব্যবধানে সিলেটে পর পর ঘটে যাওয়া এসব পৈশাচিক ঘটনা পুরো সিলেটবাসীর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয়কে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একের পর এক অপরাধের ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১০

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১১

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৩

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৭

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৮

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by BD IT HOST