জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ

মাদকমুক্ত জৈন্তাপুর গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে একজনকে অর্থদণ্ডসহ ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জৈন্তাপুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার জালালবস্তিসহ বিভিন্ন এলাকায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক সেবন, পরিবহন এবং জনউপদ্রব সৃষ্টির অভিযোগে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জৈন্তাপুরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, “মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছে। তাদের মতে, প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের ফলে জৈন্তাপুরে মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা কমে আসবে এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১০

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১২

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৩

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৪

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৫

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৬

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৭

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৯

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

২০

Design & Developed by BD IT HOST