
বিপ্লব কুমার, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০১ জুলাই) সকালে পাংশা থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) শিশুটি লুৎফর রহমানের কাছে ঝালমুড়ি কিনতে গেলে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।
পাংশা থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST