গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ

​সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে নারী পাচারকালে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্রের এক সদস্যসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নলজুরি খাসিয়া হাওর সংলগ্ন সাইদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার নলজুরি এলাকায় সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের প্রস্তুতিকালে দুই নারীকে উদ্ধার এবং পাচারকারী চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
​স্থানীয়রা জানান, ভোরের দিকে সাইদুল ইসলামের বাড়িতে অপরিচিত লোকজনের অস্বাভাবিক আনাগোনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাচারকারী চক্রের সদস্যসহ ওই নারীদের আটক করে থানায় নিয়ে আসে।
​এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে এটি একটি আন্তঃদেশীয় মানবপাচারকারী চক্রের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে। আটক পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগী নারীদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
​সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অপরাধ কর্মকাণ্ড রোধে গোয়াইনঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

প্রাথমিকের শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

চায়না কোম্পানির শ্রমিকদের সড়ক অবরোধ

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

মানিকগন্জের সিংগাইরে আকস্মিক ঝটিকা সফরে প্রধানমন্ত্রী

বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয়

প্রধানমন্ত্রীর মনিটরিং এর কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি চসিক মেয়র

১০

বিএনপিকে ‘স্বৈরাচারী দল’ বলায় বিপাকে বিএনপি নেতা, ভাইরাল ভিডিওতে তৃণমূলে ক্ষোভ

১১

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের রথ মেলার ইজারা পেল প্রগতি এন্টারপ্রাইজ

১৩

মেলান্দহে বিএনপি নেতার রাস্তার পাশের সরকারি গাছ কর্তন,জব্দ করল প্রশাসন

১৪

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

১৫

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

১৬

জামালপুরে ভাইরাল সেই তামিম ও নিশুকে দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

১৮

শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা

১৯

রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় আর্জেন্টিনার,শেষ ষোলোতে প্রতিপক্ষ মিশর

২০

Design & Developed by BD IT HOST