
কালাম সিকদার , সিলেটঃ
২০২৪ সালের কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আহতদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র সিলেট জেলা শাখার উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করেছেন।
সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দকে নিয়ে গঠিত এই উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন— সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ ছিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
এছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হুসেন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলান উদ্দিন আহমদকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে এবং জুলাই আন্দোলনে আহতদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST