News Editor
১৬ মে ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত আহত ৫

মো গোলাম কিবরিয়া নড়াইল :নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় আজ মঙ্গলবার ১৬ মে সকালে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত আহত ৫ জন। লোহাগড়া লাহুড়িয়া সড়ক এখন যেন মরণফাঁদ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন অসংখ্য মাটি বহনকারী টলি ইটভাটায় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫০)।তিনি তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ।ওই শিক্ষিকার,স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় সকাল নয়টার দিকে স্ত্রী নিহত শিল্পী খানমকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রামকান্তপুর এলাকায় মাটি বহনকারী টলির (মাটিকাটা গাড়ি) ফেলে দেওয়া মাটিতে গতরাতে বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল স্লিপ করলে মটর সাইকেলের আরোহী শিক্ষিকা শিল্পী খানম পড়ে যায় । ওই মুহূর্তে চলন্ত ইজিবাই এসে শিল্পী কে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয় সেই সংগে ইজিবাইকে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়।আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়ার একমাত্র বোন। তার ৩টি পুত্র সন্তান রয়েছে ।এ সময় ইজিবাইক উল্টে চারজন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আহত হয়।শিল্পী খানম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী খানমের গ্রামের বাড়ি পারশাল নগর এবং শ্বশুর বাড়ি লাহুড়িয়া গ্রামে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST