নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোঃ দিনা ওরফে দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় স্বাধীন (৪০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো, ওসি ডিবি, মানিকগঞ্জের নেতৃত্বে ডিবির একটি বিশেষ আভিযানিক দল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় মোঃ দিনা ওরফে দিদার পুলিশকে তথ্য দেন, সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বসতবাড়িতে দুটি পাইপগান রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল তথ্যদাতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে তথ্যদাতা নিজেই রামপ্রসাদ ঘোষের বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ বের করে দেন। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান উদ্ধার করা হয়। এ সময় দিনা ওরফে দিদারের আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি ও স্বাধীন পূর্বপরিকল্পিতভাবে ওই দুটি পাইপগান সেখানে লুকিয়ে রেখেছিলেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে দিনা ওরফে দিদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে দুটি পাইপগান জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখার গোপনীয় তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST