নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

বিশেষ প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট):সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী বিছনাকান্দি ও হাদারপার পয়েন্ট দিয়ে দিনে-দুপুরে অবাধে দেশে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস। সীমান্ত কেন্দ্রিক এই বিশাল চোরাচালানের কারণে সরকার প্রতিনিয়ত বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় একাধিক চিহ্নিত ডাকাত ও অপরাধী চক্র মিলে গড়ে তুলেছে এই শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক।​স্থানীয় তথ্যানুযায়ী, গোয়াইনঘাট সদর থেকে বিছনাকান্দি সীমান্ত পর্যন্ত পুরো চোরাচালান রুটটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত কামরুল, ফখরুল ইসলাম ও জুয়েল সিন্ডিকেট। সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের চালান প্রবেশের পর তা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ব্যবহার করা হয় সশস্ত্র ক্যাডার বাহিনী। ভারতীয় সীমান্ত থেকে পণ্যবোঝাই যানবাহন বিছনাকান্দি পয়েন্ট থেকে ছেড়ে গোয়াইনঘাট ব্রিজ পার করে হরিপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয়। যাতায়াতের পুরো পথে ধারালো ও দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দেয় ক্যাডাররা, যাতে স্থানীয় কেউ বাধা দেওয়ার সাহস না পায়।​সীমান্তবর্তী এত সংবেদনশীল একটি রুট দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার চোরাচালানি পণ্য পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। প্রশাসনিক তদারকির অভাব নাকি অন্য কোনো রহস্য রয়েছে—এমন প্রশ্ন এখন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।​এমতাবস্থায়, গোয়াইনঘাট ও বিছনাকান্দি সীমান্ত রুটে অবিলম্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে এই চিহ্নিত ডাকাত সিন্ডিকেটকে গ্রেপ্তার এবং সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST