নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামাল খান,ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে জলদস্যু ও ভূমিদস্যু চক্রের অব্যাহত হামলা, নিপীড়ন ও জমি দখলের প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় ভুক্তভোগী কৃষক সমাজ। অসাধু চক্রের তান্ডবে অতিষ্ঠ হয়ে নিজেদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয়রা। ​‘১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় দৌলতখান উত্তর মাথায় নেয়ামতপুরের সাধারণ কৃষক বৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবার, নারী ও সাধারণ কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ​মানববন্ধনে উপস্থিত ক্ষুব্ধ কৃষকেরা অভিযোগ করেন, এলাকায় চিহ্নিত জলদস্যু সকেট জামাল এবং ভূমিদস্যু বসির হাওলাদারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘ দিন ধরে নেয়ামতপুর চরের সাধারণ কৃষকদের উপর নির্যাতন চালিয়ে আসছে। নিরীহ চাষীদের জমি জবরদখল, ফসল লুঠপাট এবং চাঁদা দাবির মতো ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সন্ত্রাসী বাহিনীর প্রতিবাদ করলে কৃষকদের প্রাণনাশের হুমকি,বারবার অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে নিরীহ কৃষকদের ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে বলে মানববন্ধনে জানান ভুক্তভোগীরা। ​মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় প্রতিনিধিরা বলেন, “চরাঞ্চলের সাধারণ মানুষ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রক্তপানি করা পরিশ্রমে ফসল ফলায়। কিন্তু সকেট জামাল ও বসির হাওলাদারের মতো সন্ত্রাসীদের কারণে আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, ঘরে ঢুকে হামলা চালানো হচ্ছে। আমরা শান্তিতে নিজের জমিতে চাষবাস করে বাঁচতে চাই।” ​বক্তারা অনতিবিলম্বে জলদস্যু সকেট জামাল, ভূমিদস্যু বসির হাওলাদার ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে নেয়ামতপুর চরে কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বৃদ্ধির জোরালো আবেদন জানানো হয়। ​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল জানান, চরাঞ্চলের কৃষি ব্যবস্থা রক্ষা এবং নিরীহ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে সাধারণ কৃষকদের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১০

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১১

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১২

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৩

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১৪

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৬

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৭

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৮

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৯

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

২০

Design & Developed by BD IT HOST