নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বিরাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – চর বিরাটি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাফর ইকবাল (৩১) ও মো. রুবেল রানা (৪১), আটিগ্রাম হাইস্কুলের পেছনের এলাকার বাবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩২), আটিগ্রাম কুঠি এলাকার আবু সাঈদ খানের ছেলে মো. আরাফ ফাইয়াজ (২১) এবং একই এলাকার শামছুল হকের ছেলে মো. ফাহিম আহমেদ রনি (১৯)।ডিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চর বিরাটি এলাকায় সাখাওয়াত হোসেনের বসতবাড়ির পাশের পুকুরের দক্ষিণ পাড়ে একটি দোচালা টং ঘরে অভিযান পরিচালনা করেন।এ সময় জাফর ইকবালের কাছ থেকে ২৫ পিস, রুবেল রানার কাছ থেকে ১০ পিস, রাজন মিয়ার কাছ থেকে ১২ পিস, আরাফ ফাইয়াজের কাছ থেকে ১০ পিস এবং ফাহিম আহমেদ রনির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা।ডিবি পুলিশ জানায়, জাফর ইকবালের বিরুদ্ধে মাদক আইনে আটটি এবং রুবেল রানার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এছাড়া রাজন মিয়ার বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি এবং আরাফ ফাইয়াজের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST