রাজবাড়ীতে বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে বিএনপির আটককৃত ১৭ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ মে ২০২৩, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে বিএনপির আটককৃত ১৭ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর।

বিপ্লব বিশ্বাস রাজবাড়ী প্রতিনিধি ।

রাজবাড়ীতে বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত সমাবেশ ও আওয়ামী লীগ কতৃক “বিএনপির আগুন,সন্ত্রাস, নৈরাজ্যের”প্রতিবাদে শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া দিলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৬ টি মোটরসাইকেল ভাঙচুর করে। এই থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জসহ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোরে পুলিশ। ওই গঠনায় বিএনপির ৩০ কর্মী আহত হন এবং ১৭ জনকে একসাথে গ্রেফতার করে পুলিশ। গতকাল ২০শে মে-২৩ শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী সদর থানায় ৪১ জন এজাহার নামিয় ও ১২০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় রাজবাড়ী পৌরসভার ১,২,৩ নং মহিলা কাউন্সিলর ফারজানা আলম ডেইজি সহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ ২১ মে রবিবার আটককৃত আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হয়। আটককৃত নেতাকর্মীদের পক্ষে জামিনের জন্য রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মনির,কে এ বাড়ি, বারের সাধারণ সম্পাদক আদ্বুর রাজ্জাক- টু, এম এম শাহরিয়ার জামান রাজিব সহ অনান্য আইনজীবীরা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন জামিন নামঞ্জুর পূর্বক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা

ছাত্রদলনেতা খোরশেদ হ’ত্যাকান্ডে জড়িত তারেক আটক

বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নান্দাইলে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, গাঁজাসহ আটক ১

সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটক

২২ দিনের জ্বালানি নিশ্চিত, নতুন করে আনা হচ্ছে আরও তেল

বিয়ের অনুষ্ঠানে চমক, অকটেন উপহার দেওয়া হলো বরকে

১০

মিঠামইনে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৩০

১১

অকটেন-পেট্রোল সংকটে দেশ, ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

টানবাজারে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রি

১৩

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

১৪

ইসরায়েলে আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

সাইপ্রাসে দুঃস্বপ্নের দিন-রাত বাংলাদেশি ছাএদের

১৬

অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

১৭

কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

১৮

আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না – ট্রাম্প

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

২০

Design & Developed by BD IT HOST