নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

মোঃ রাসেল রানা,জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের কলেজ রোড এলাকায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান (৮) গত ১৯ সেপ্টেম্বর কলেজ রোড সংলগ্ন এলাকায় যায়। এ সময় একই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে ফয়সাল চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। একই দিন শিশুটির বাবা খাবিরুল বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। এদিকে অভিযুক্ত ফয়সালের বাবা সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই শিশুর বাবা-মা আমার ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ঘর ভাড়ার টাকা পরিশোধ না করায় তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই আমাকে ও আমার পরিবারকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে আমার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো।” এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে। শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে বিষয়টি দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১০

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১১

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১২

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১৩

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১৪

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৭

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST