নিউজ এডিটর
৩ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

মানিকগঞ্জ প্রতিনিধিঃনিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে মানিকগঞ্জের কলেজছাত্র হৃদয়ন আনসারীর(২৫)।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভারের নবীনগর স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। হৃদয়ন আনসারীর বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, সকালে হৃদয়ন অন্য এক ব্যক্তির মোবাইল ফোন থেকে মাকে ফোন করে নিজের অবস্থান জানান।পরে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে গিয়ে নবীনগর স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে উদ্ধার করে।সেখানে থেকে ঢাকার বাসায় নিয়ে যাওয়া হয়।এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বড় ভাই আরো জানান, হৃদয়ন তাদের জানিয়েছে মধ্যরাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় চোখ বেঁধে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।এরপর একটি ট্টাকে করে নবীনগর আসেন তিনি।তিনি মানসিকভাবে অনেকটাই বিপযর্স্ত।তবে শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানান শাহরিয়ার আনসারী। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বোনের বাড়ি থেকে রাজধানীর নিউজ স্কাটনরোডের বাসায় ফেরার পথে নিখোঁজ হন হৃদয়ন।আব্দুল্লাহপুর এলাকা পযর্ন্ত তার মোবাইল ফোন সচল ছিলো।এরপরই তার ফোন বন্ধ পাওয়া যায়।এব্যাপারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়।লিখিতভাবে র্যারব ও পিবিআইকেও জানানো হয়। এরই হৃদয়নকে অপহরণের কথা বলে তিন দফায় মুক্তিপণের নামে ৪০ হাজার টাকাও আদায় করে একটি চক্র। বিবিএ’র শিক্ষার্থী হৃদয়ন পড়ালেখার পাশাপাশি একটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা হিসাবে কর্মরত।তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তারাইল গ্রামে। তার সন্ধান ও অক্ষত উদ্ধারের দাবিতে সোমবার(২ নভেম্বর)বানিয়াজুরি বাসস্ট্যান্ডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।এতে তার স্বজন ও সহপাঠিরাও অংশ নেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

৩

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

৪

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

৭

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

৮

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

৯

পাবনায় হাট ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

১০

কক্সবাজার সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

১২

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

১৪

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১৫

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

১৭

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

১৮

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

১৯

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

২০

Design & Developed by BD IT HOST