মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো
“আমরা জাগাই স্বপ্নভূমির বুকের ভেতর প্রাণ
আমরা মাতাই স্বপ্নবাগের সকল ফুলের ঘ্রাণ”
এই স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প “অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর ৯টি কেন্দ্রে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আগামীর কান্ডারী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষম বিকাশের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে জ্ঞান, কর্ম, সৃজন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই আয়োজন চলে আসছে। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা মাইনুল ইসলাম মামুন বলেন মেধা -চরিত্র ও সৃজনশীলতার অবমূল্যায়নের এই সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং চরিত্রের উন্নতি সাধনের লক্ষ্যেই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
প্রকল্পের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠাকাল থেকেই সিঙ্গেল ডিজিট সংবর্ধনা, আমি খুব অন্কুর একাডেমিক ফ্যাস্ট কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, ওয়ার্ড পাওয়ার কম্পিটিশন অলিম্পিয়াড ট্যালেন্ট সার্চ দেয়ালিকা ও নববর্ষের প্রকাশনাসহ নানামুখী গঠনমূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছে। এছাড়া অংকুর স্কুল ভর্তি সহায়িকা ও বিভিন্ন ম্যাগাজিন শিক্ষার্থীদের পাঠোন্নতিতে সঠিক দিকনির্দেশনা দিচ্ছে। এরই অন্যতম ধারাবাহিক কার্যক্রম অংকুর বৃত্তি প্রকল্প। ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই পরীক্ষা তাদের মেধা বিকাশে ব্যাপক উৎসাহ জোগাচ্ছে।
পরীক্ষা পরিদর্শনে এসে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ তজল্লী আজাদ সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও চরিত্রের উন্নতি সাধনে অংকুরের কার্যক্রম অত্যন্ত বিস্তৃত। সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল, সেই সাথে অংকুরের সফলতা কামনা করছি।”
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের চেয়ারম্যান জনাব আনোয়ার, সাবেক উপদেষ্টা ইমরান হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ পরীক্ষা পরিদর্শন করেন। তাঁরা অংকুরের সৃজনশীল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়ার ভূমিকা রাখার আহ্বান জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরীক্ষা শেষে অংকুর বৃত্তি প্রকল্পের দক্ষিণ জোনের সদস্য সচিব সাব্বির হুসাইন সাকিব প্রকল্পের সকল কার্যনির্বাহী, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST