নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

মোঃ ইমরুল আহসান,ময়মনসিংহ থেকেঃময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে। এ জন্য স্কুল ও কলেজ পর্যায়ে বিশেষ ক্লাসের আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।প্রধান অতিথি বলেন, বিগত ১৭ বছর ধরে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ৭ নভেম্বরের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তৎকালীন স্বৈরাচারী শাসনামলে বইপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, স্বাধীনতার ঘোষণা, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মুছে ফেলা হয়েছিল।তিনি আরও বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আটকাবস্থা থেকে শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলার মাটিতে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন।নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক তাৎপর্য তুলে ধরতে স্কুল ও কলেজ পর্যায়ে অন্তত এক ঘণ্টার বিশেষ ক্লাস আয়োজনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সংস্কৃতি ও জাতীয় স্বার্থে সবাইকে কাজ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা বদলে গেছে। মানুষ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা বাস্তব কাজের মাধ্যমে নিজেদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। প্রতিটি গণ-আন্দোলনের পেছনে ছিল অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা। এসব আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST