

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং গোপন তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বশীল পদে থেকে তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST