নিউজ এডিটর
১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

নিজস্ব সংবাদদাতাঃমাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে তদারকি করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে ডিআইজি এবং বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।এ সময় ডিআইজি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জননিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১০

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

২০

Design & Developed by BD IT HOST