নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর কাজীর দেউড়ি মোড়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ভাড়াটে লোকজনের মাধ্যমে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। হারানো বিজ্ঞপ্তি দিয়ে এখন আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। এসব অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সফল হবে না।ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। নাশকতার সঙ্গে জড়িতদের পাশাপাশি অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করবেন।সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কাজীর দেউড়ি থেকে আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড়ে গিয়ে শেষ হয়।এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

২

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৩

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৪

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৫

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৬

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৭

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৮

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৯

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১০

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

২০

Design & Developed by BD IT HOST