News Editor
৯ জুন ২০২৩, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫

জেলা প্রতিনিধি, জামালপুর:জামালপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এসময় ট্রাকটি জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের মধ্যে চালকসহ ৪ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক জয়নালসহ দুইজনের মৃত্যু হয়। নিহত এবং আহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুর জেলায় যাচ্ছিলেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST