admin
১৭ জানুয়ারী ২০২৩, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে পেছন দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে মারাত্মক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭-জানুয়ারী) পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি জায়গায় ভোর ৬ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।   নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। পরিচয় শনাক্তকৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম(২৯)। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়। এছাড়া দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মাসুদ রানা নামেও একজন রয়েছে।   জানা যায়, বরিশাল থেকে এম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। এরইমধ্যে পদ্মাসেতু এলাকায় দূর্ঘটনার স্বীকার হলে এম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬জন তথা এম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।   জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দূর্ঘটনার স্বীকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।   পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।   হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মোঃ মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।   নিহতরা হলো   রোগী জাহানারা বেগম(৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি(২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা(৩০), গাড়ি চালক জ্বিলানি(২৮), গাড়ির হেল্পার রবিউল ইসলাম(২৬), সাংবাদিক মাসুদ রানা(৩০) ড্রাইভার ছারা সকলেই,বাউফল,দশমিনা পটুয়াখালী জেলার অধিবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST