admin
৯ অক্টোবর ২০২৩, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে গ্রীল কে‌টে ডাকাতি থানায় মামলা রুজু

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ডাকাতির ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বদিউল আলম (লিপ্টন)’র বাড়িতে ডাকাতি ঘটনার একদিন পর বুধবার এ মামলা রুজু হয়। এজাহারে প্রকাশ, মঙ্গলবার রাত ৩.২০ টার সময় বদিউল আলম (লিপ্টন)’র একতলা ভবনের বেলকুনির গ্রীল কেটে ৬/৭ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির মালিক বদিউল আলম (লিপ্টন)’কে ঘুম থেকে ডেকে তুলে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ও দুই হাত বেঁধে রেখে ডাকাতি করে। ওই সময় পৃথক কক্ষে ঘুমিয়ে থাকা বাড়ির মালিকের স্ত্রী ও সন্তানদেরও ডেকে তুলে ২টি স্বর্ণের চেইন, নগদ টাকা ও ১’টি ৫৫” ইঞ্চি টিভি সহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এ বিষয়ে ভুক্তভোগী গৃহ মালিক বদিউল আলম লিপ্টন জানান, তার স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী জানান, অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু হয়েছে। মুখোশধারী ডাকাতদের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ/ ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া সন্দিগ্ধ ২ জনকে আটক করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST